পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি


পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি, বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের মনে প্রশ্ন থাকে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট করা যায় কি না। এ প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলাদেশের সব পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না। তবে পাসপোর্ট আবেদন যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজন অনুযায়ী ভেরিফিকেশন করা লাগতে পারে।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


 

২০২৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র প্রকাশ করেন। যেখানে, বলা হয় আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের তথ্য অনলাইনে যাচাই বাছাই করে পাসপোর্ট ইস্যু করা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আগের মতো প্রতিটি নতুন আবেদনের জন্য আলাদা পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন নেই।

পেজ সূচিপত্রঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি 

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি

যে কোন মানুষের পাসপোর্ট করার প্রয়োজন হলে প্রথমে জানতে চান এর জন্য কি কি কাগজপত্র লাগবে, এবং কতদিন সময় লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা ইত্যাদি। তবে যারা প্রথমবার পাসপোর্ট করতে আসে তাদের মধ্যে এ বিষয়গুলো নিয়ে কিছুটা দ্বিধা থাকে।

অনেকে মনে করেন, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট করা সম্ভব নয়, আবার অনেকে আগে নিয়মের কথা শুনে পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তায় থাকেন। তবে বর্তমানে বাংলাদেশের সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া সম্ভব।

পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশন এর মধ্যে পার্থক্য

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হল পুলিশের দেওয়া একটি সনদ। বিদেশে কোন চাকরি বা কোন দেশের ভিসা এবং কোন প্রতিষ্ঠানের প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ চাওয়া হতে পারে। তাই পাসপোর্ট করতে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আবেদন করা গেলেও ভবিষ্যতে কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, পুলিশ ভেরিফিকেশন বলতে বোঝায় পাসপোর্ট এর সঙ্গে সম্পর্কিত পরিচয় ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। আগে পাসপোর্ট এর আবেদন করার পর সংশ্লিষ্ট থানা থেকে আবেদনকারী তথ্য যাচাই করা হতো। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর পাসপোর্ট ইস্যুর পরবর্তী কার্যক্রম এগিয়ে যেত।

পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়

একজন প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক মানুষ পাসপোর্ট করতে গেলে অনেক কাগজপত্রের প্রয়োজন হয়। প্রাপ্তবয়স্কদের আবেদন করার জন্য সাধারণত জাতীয় পরিচয় পত্রের তথ্যের প্রয়োজন হয়ে থাকে। আর অপ্রাপ্তবয়স্কদের আবেদন করার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের তথ্য ব্যবহার করা হয়। আবেদনকারীর বয়স ও পাসপোর্ট এর ধরন অনুযায়ী অন্যান্য কাগজপত্রের প্রয়োজন হতে পারে।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


যাদের আগে থেকেই পাসপোর্ট রয়েছে তাদের ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এর তথ্যের প্রয়োজন হতে পারে। তবে সবার ক্ষেত্রে একই রকম কাগজপত্র প্রয়োজন হয় না, পাসপোর্ট এর ধরন অনুযায়ী আলাদা আলাদা কাগজপত্রের প্রয়োজন হতে পারে।

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট এর আবেদন করবেন কিভাবে

আবেদন করার জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ ই পাসপোর্ট এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খোলার পরে আবেদন করতে পারবেন। নিজের নাম জন্মতারিখ ঠিকানা ও পরিচয়পত্রের তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে।

আরও পড়ুনঃ হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করবেন

অনলাইনে আবেদন করার পর আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ফি জমা দিতে হবে। তারপর আবেদন পত্রের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পাসপোর্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে, এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। এভাবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া নিয়ম মেনে পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবে।

২০২৬ সালের নতুন নিয়ম সম্পর্কে ব্যাখ্যা

বাংলাদেশে এখন ই পাসপোর্ট করার সহজ উপায় হচ্ছে, অনলাইন আবেদন পদ্ধতি। অনলাইন পদ্ধতি হচ্ছে সহজ দ্রুত এবং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হয় না। এবং আবেদন ফরমে  এক্সট্রা ছবি দেওয়ার দরকার হয় না।

আপনাদের যদি আগে থেকে কোন পাসপোর্ট থাকে তাহলে, সে পাসপোর্ট এর মূল কপি (ফটোকপি আপনার কাছে রাখতে হবে) এবং তার সাথে ফি জমা রশিদ জমা দিতে হবে।www.epassport.gov.bd এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটি ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে।

১৮ থেকে২০ বছর বয়সীদের আবেদনের জন্য যা যা দরকার হয়

আপনার বয়স যদি ১৮ বছর বা তার নিচে হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদের ইংরেজি কপি। এবং আপনার বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের তথ্য। আপনার নিবন্ধনের তথ্য যদি সঠিক হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন।

আর আপনার বয়স যদি ১৮ বছর বা তার বেশি অর্থাৎ ২০ বছর হয় তাহলে আপনার দরকার শুধুমাত্র ভোটার আইডি কার্ডের তথ্য। তবে আবেদন করার আগে সবকিছু চেক করে দেখবেন যে, আপনার সব তথ্য গুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন।

পাসপোর্ট পাওয়ার পর কি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়

পাসপোর্ট করার পরও অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়ে থাকে। যেমন বিদেশে চাকুরীর আবেদন, কোন দেশের ভিসা প্রক্রিয়া এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হতে পারে। এছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হতে পারে।

যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর দরকার হয়, তাহলে আপনি বাংলাদেশের পুলিশের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এজন্য প্রয়োজনে কাগজপত্র ও আবেদন সংক্রান্ত তথ্য আগে দেখে নেওয়া উচিত। মনে রাখবেন পাসপোর্ট করার সময় পুলিশ ক্লিয়ারেন্স না লাগলেও বিদেশে যাওয়ার জন্য কোন কাজে সেটি প্রয়োজন হতে পারে।

পাসপোর্ট করার আগে যে বিষয় সম্পর্কে সচেতন থাকবেন

পাসপোর্ট এর আবেদন করার আগে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য ভালোভাবে যাচাই করুন। বিশেষ করে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এবং ঠিকানা সবকিছু ভালোভাবে যাচাই করে নিবেন। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে আবেদন জমা দেওয়া অনেকটাই সহজ হয়।

আরও পড়ুনঃপ্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা আয় বিকাশে পেমেন্ট

আরেকটি বিষয় মনে রাখবেন পাসপোর্ট দ্রুত করে দেওয়ার কথা বলে কেউ যদি অতিরিক্ত ফি চাই তাহলে সতর্ক থাকবেন। সরকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি জমা দিবেন এবং আবেদন সংক্রান্ত কাজ নিজেই বুঝে করার চেষ্টা করবেন। কোন সমস্যায় পড়লে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।

পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট-পাওয়া-যায়-কি


মামলা থাকলে পুলিশ ক্লিয়ারে কিভাবে পেতে পারি

কারো বিরুদ্ধে মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে কিনা তা নির্ভর করে মামলার ধরনের উপর। শুধু মামলা আছে বলেই পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাবে না এমনটা নয়। তবে মামলা চলমান থাকলে গ্রেফতারি পরো না থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পেতে জটিলতা হতে পারে।

আপনার মামলার ধরন যদি দেওয়া নিয়ে অথবা ফৌজদারী হয়ে থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোন সমস্যা হয় না। তবে গ্রেফতারি পরোয়ানা দেশ থেকে নিষেধাজ্ঞা যদি থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স পেতে সমস্যা হতে পারে। অন্যথায় কোন সমস্যা হয় না।

শেষ কথাঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট করা যায় কি মা পাওয়া যায় কি সে ক্ষেত্রে পাসপোর্ট তৈরি ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া দুটি আলাদা বিষয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকলে যে পাসপোর্ট করা যাবে না এমনটি নয়। তবে সব শেষ সরকারি নিয়ম নিশ্চিত করতে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা যাচাই করুন এতে আপনার ভুল তথ্যের ভিত্তিতে আবেদন করে সময় ও অর্থ নষ্ট হওয়ার যদি অনেকটাই কমতে পারে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url